দূঃখ ও বিষন্নতাঃ কুরআন ও সুন্নাহর আলোকে-মুহাম্মদ নজরুল ইসলাম (পর্ব-১)

 


দূঃখ ও বিষন্নতাঃ কুরআন ও সুন্নাহর আলোকে

পর্বঃ ১

দূঃখ বিষন্নতার সংজ্ঞাঃ

দূঃখ আর বিষন্নতা-শব্দ দুটির অর্থ কাছাকাছি হলেও তীব্রতা আর সময়কাল অনুযায়ী শব্দ দুটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে আরবীতে দূঃখকে বলেঃ الحزن (হুজন) আর বিষন্নতাকে বলেঃ الاكتئاب (ইকতিয়াব)।

দূঃখ বা الحزن (হুজন) নিয়ে আরবীতে একটি প্রবাদ আছেঃ حزن الرجل حزنًا، وحَزَنا অর্থাৎ কেউ দুঃখ অনুভব করল, কষ্ট পেল বা চিন্তিত হলো

একই ভাবে الاكتئاب (ইকতিয়াব) বা বিষন্নতা নিয়ে আরবীতে প্রচলিত কথাটি হলোঃ كتب الرجل অর্থাৎ কোনো ব্যক্তি গভীর দুঃখ ও চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ল, তার আত্মা পরিবর্তিত হলো ও ভেঙে গেল আবার বলা হয়ে থাকেঃ اكتأب وجه الأرض অর্থাৎ পৃথিবীর চেহারায় পরিবর্তন এসেছে এবং তা অন্ধকার বা কালচে হয়ে গেছে তাই অতিরিক্ত তীব্র দুঃখ বা বিষন্নতাকে اكتئاب বলা হয় বাংলাতে আমরা বেশী দূঃখকে বিষন্নতা শব্দের মাধ্যমে বুঝিয়ে থাকি (আরবী অভিধান অনুসারে)

দুঃখঃ (الحزن)

দূঃখ হলো মানুষের স্বাভাবিক আবেগ ও অনুভূতির একটি রূপ, যা আনন্দ ও সুখের বিপরীত দুঃখ এবং আনন্দ মানুষের মাঝে ফিতরাতি বা স্বাভাবিকভাবে বিদ্যমান একটি বিষয়যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়াতালা সূরা আন নাজম এর ৪৩ নম্বর আয়াতে বলেনঃ 

﴿وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ﴾ তিনিই (মানুষকে) হাসিয়েছেন এবং তিনিই কাঁদিয়েছেন

আমাদের আদিপিতা হযরত আদম আ. যখন জান্নাতে এবং আল্লাহ যখন তাকে দুনিয়ায় পাঠাবেন সিদ্ধান্ত ঘোষনা করলেন, তখন বললেনঃ

﴿قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ﴾

আমরা বললাম, “তোমরা সবাই এখান থেকে নেমে যাও এরপর যখন আমার পক্ষ থেকে কোন হিদায়াত তোমাদের কাছে পৌছবে, তখন যারা আমার সেই হিদায়াতের অনুসরণ করবে তাদের জন্য থাকবে না কোন ভয় দুঃখ বেদনা (আল বাকারাহঃ ৩৮) 

উপরোক্ত আয়াত থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার সুস্পষ্ট ঘোষণা পেলামঃ যে আল্লাহর হেদায়াত বা পথনির্দেশনা অনুসরণ করে, সে দূঃখ পাবে না বিপরীত অর্থে যদি আমরা বলি, তাহলে তা হলোঃ যে আল্লাহর হেদায়াত অনুসরণ করবে না, সেই দূঃখ পাবে-বিষন্নতায় ভূগবে

বিধায়, দূঃখ ও বিষন্নতা একটি স্বাভাবিক বিষয়-যা এই দুনিয়ার জীবনে প্রতিটি মানুষের মধ্যে দেখা দেবে, প্রতিটি মানুষকে এর মুখোমুখি হতে হবে-এর ব্যক্তিক্রম করা যায় না

কুরআনে হাকীমে এর বহু উদাহরণ রয়েছেযেমনটা আমরা দেখতে পাই হযরত মুসা আ. এর মায়ের ক্ষেত্রে, দেখতে পাই নবী রাসূলদের ক্ষেত্রে, দেখতে পাই হযরত ইউসুফ আ.কে হারিয়ে হযরত ইয়াকুব আ. নবীর ক্ষেত্রে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. আল আমীন আস সাদিক তথা অতি বিশ্বাসী ও অতি সত্যবাদী হওয়ার পরও তার জাতি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার ক্ষেত্রে

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা সূরা আলে ইমরানের ১৭৬ নম্বর আয়াতে এ প্রসংগে  বলেনঃ

 ﴿وَلَا يَحْزُنكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ﴾

(হে নবী!) যারা আজ কুফরীর পথে খুব বেশী দৌড়াদৌড়ি করছে তাদের তৎপরতা যেন আপনাকে দূঃখ ভারাক্রান্ত না করে

সূরা আশ শুআ’রাতে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লা বলেনঃ

﴿لَعَلَّكَ بَـٰخِعٌۭ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ﴾

(হে মুহাম্মাদ!) এ লোকেরা ঈমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ (আয়াতঃ ৩)

এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবাহানাহু ওয়াতাআ’লা যেমনটা আল্লাহর রাসূল সা. এর দূঃখ ও ব্যথ্যা প্রশমিত করেন, তেমনি তাঁকে দূঃখ না করতে আদেশও প্রদান করেন

আমরা যদি সাহাবায়ে কিরামদের জীবনের দিকে দৃষ্টি দেই যেমনটা দেখা যায় হিজরতের সময় হযরত আবু বকর রা. এর দূঃখ পাওয়া বা টেনশন করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু যে বিষয়টি উল্লেখ করেছেন সূরা আত তাওবাহর ৪০ নম্বর আয়াতে এভাবেঃ

﴿إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا﴾

“যখন কাফেররা তাকে বের করে দিয়েছিলযখন সে ছিল মাত্র দু’জনের মধ্যে দ্বিতীয় জন যখন তারা দু’জন গুহার মধ্যে ছিলতখন সে তার সাথীকে বলেছিলচিন্তিত হয়ো নাআল্লাহ আমাদের সাথে আছেন

হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এর ছাত্র প্রসিদ্ধ তাবিয়ী হযরত ইকরামাহ রাহি. বলেছেনঃ

لَيْسَ أَحَدٌ إِلَّا وَهُوَ يَفْرَحُ وَيَحْزَنُ، وَلَكِنِ اجْعَلُوا الفَرَحَ شُكْرًا وَالحُزْنَ صَبْرًا

এমন কেউ নেই যে আনন্দিত ও দুঃখিত হয় না কিন্তু তোমরা আনন্দকে শোকর বা কৃতজ্ঞতা আর দুঃখকে ধৈর্য বা সবর বানাও

দুঃখ মানুষের জীবনে স্বাভাবিকভাবে আসে, এটি সাময়িক 

কিন্তু যদি এই দুঃখ দীর্ঘস্থায়ী ও লম্বা সময় ধরে চলে, তখন সেটা বিষন্নতা বা ডিপ্রেশনে রূপ নেয়

(ড. আব্দুল্লাহ আল খাতির রাহি. রচিতআল হুজন ওয় আল ইকতিয়াব” গ্রন্থের ভাবধারা অবলম্বনে রচিত)


Post a Comment

0 Comments